পুলিশের তৎপরতায় ১ঘন্টার মধ্যে উদ্ধার প্রতিবন্ধী মহিলার ছিনতাই হওয়া নগদ টাকা ও রুপোর গহণা
দি নিউজ লায়নঃ ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশের তৎপরতায় মাত্র এক ঘন্টার মধ্যে প্রতিবন্ধী মহিলার ছিনতাই হওয়া নগদ চার হাজার টাকা,মোবাইল ফোন এবং রুপোর গহণা উদ্ধার করলো ফাঁড়ির পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর পঁয়ত্রিশের এক প্রতিবন্ধী মহিলা যশোদা বর্মন।তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার কালিঘাট থানার ২ নম্বর হিউম রোড এলাকায়।বুধবার রাতে পরিবারের সদস্যদের সাথে বচসা করে চার হাজার টাকা,কিছু রুপোর গহণা ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।ঘুরতে ঘুরতে বালিগঞ্জ ষ্টেশনে চলে আসেন।
সামনেই পেয়ে যায় রাত ৯ টা ৩৬ মিনিটের ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল।মুহূর্তে ক্যানিং লোকাল ট্রেনে উঠে পড়েন প্রতিবন্ধী মহিলা যশোদা বর্মন।রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ ট্রেন টি ঘুটিয়ারী শরীফ স্টেশনে এসে দাঁড়ায়।ট্রেনের প্রায় সমস্ত যাত্রী নেমে যায়।প্রতিবন্ধী মহিলা ভাবেন এটাই হয়তো শেষ ষ্টেশন।তিনিও নেমে পড়েন ট্রেনের কামরা থেকে।রাতের অন্ধকারে কোথায় থাকবেন ভেবে পাচ্ছিলেন না।অগত্যা এক যুবক প্রতিবন্ধী মহিলাকে থাকার ব্যবস্থা করে দেবেন বলে জানায়।ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় ১১ টা।
প্রতিবন্ধী মহিলাকে নিয়ে অপরিচিত যুবক ঘুটিয়ারীশরীফ ষ্টেশন সংলগ্ন এলাকার একটি হোটেল ঘরে ওঠেন।এরপর হোটেল ঘরের মধ্যে ঢুকে মহিলার কাছ থেকে জোরপূর্বক টাকা,মোবাইল ফোন এবং কিছু রুপোর গহণা নিয়ে হোটেল ঘর থেকে চম্পট দেয় অপরিচিত যুবক।অসহায় প্রতিবন্ধী মহিলা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়।খবর পেয়ে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।অভিযোগ পেয়ে হোটেল থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখেন।পাশাপাশি পুলিশ প্রতিবন্ধী মহিলাকে অতি যত্নে থানার মহিলা পুলিশ কর্মীরা থাকার ব্যবস্থা করে দেয়।
এরপর ফাঁড়ির ওসি রিফাজুল মন্ডলের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম রাতেই তল্লাশি অভিযান চালিয়ে স্থানীয় নবপল্লী গ্রাম থেকে ছিনতাইবাজ কচি ওরফে সইদুল মন্ডল কে গ্রেফতার করে পুলিশ।পুলিশ ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন,রুপোর গহণা এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করে।ফাঁড়ি থেকে খবর দেওয়া হয় প্রতিবন্ধী মহিলার কালিঘাটের বাড়িতে।বৃহষ্পতিবার বিকালে প্রতিবন্ধী যশোদা বর্মনের দাদা ও বৌদি ফাঁড়িতে আসে।দম্পতী প্রতিবন্ধী বোন এবং ছিনতাই হওয়ায় সামগ্রী ফেরত পেয়ে ফাঁড়ির পুলিশ কে ধন্যবাদ জানায়।পুলিশ ফাঁড়ির ওসি রিফাজুল মন্ডল জানান “এজন পুলিশ কর্মী হিসাবে যত টুকু সহযোগিতা করার প্রয়োজন সেটা করার চেষ্টা করেছি।ধৃতকে বৃহস্পতিবার দুপুরে আলিপুর কোর্টে তোলা হয়েছে।
--

Post a Comment